Showing posts with label কাব্যকণা. Show all posts
Showing posts with label কাব্যকণা. Show all posts

Tuesday, November 5, 2019

মূল্য



মূল্য সুধার হয় কি বেশি সুধাচোরের তৃষ্ণাতে!

আঁধার ছিলো বলেই আলো সুন্দরী হয় জোসনাতে;

আয়না যদি দেখাতে চায়, দেখাক্ নিজের বদসুরত-

তাই বলে কি হানবো না চোখ- প্রিয়ার মদির হোসনাতে!

নিয়ম



নিয়মের ঘরে জ্যামিতির ছক,


গণিতের সুরে গান..


কবিদের কথা অনাহূত সেথা-  নিদারুন বেমানান।

ভালো থেকো



কুয়াশার ভীড়ে হারিয়ে গিয়েছি-

একার তেপান্তরে,

অনিয়মটুকু নিয়ে গেছি, থাকো-

নিয়মের পথ ধরে।

প্রশ্ন - ৫



যা ছিলো তা চলে যায়- সময়ের পায় পায়,

কোন তৃষ্ণা বয়ে যায় প্রাণে কি!

হারানোর সীমানায়, যদি পিছু ফিরে চায়-

সে চাওয়ার থাকে কোন মানে কি?

নির্বাসন

ভণ্ড এখন ঝাণ্ডা ধরে গাইছে মুখে রবের শা’ন,

এলাহীকে ত্যাজ্য করে নামাজ রোজায় মুসলমান;


বেহুশিতে দোষ করেছি- নির্বাসনই চাইছি তাই-

নির্বাসিত মসলিসে চায় রবের দিদার এই পরাণ।।

Tuesday, April 3, 2018

প্রশ্ন-৪

শিশিরের বুকে ঘাস নেয় ভোরে ঠাঁই
বাতাসের বুকে ভাসছে পথের ধুলো
বলা হয়নি কখনো “তোমাকে চাই”
আমার স্বপ্ন তবু তোমাকেই পেলো।








বিস্মৃতির মাঝে হওনি মোটেও ম্লান
এখনো হৃদয়ে তোমাকেই আমি দেখি
বোকামির আজো হয়নি তো অবসান
ভাবছি এভাবে তুমিও ভাবছো নাকি?

Wednesday, November 15, 2017

বিভেদ

এখানে রাত্রি- আঁধারের বুকে শুয়ে,
ভাসায় স্বপ্ন অসম্ভবের নায়ে;
জীবন এখানে নির্ঘুম রাতে- ছুঁয়ে,
সঞ্চিত আশা- বঞ্চিত পরিণয়ে।



তোমার দিবস পূর্ণ আলোয় আঁকা
স্বপ্ন সেখানে স্বপ্নের-মরিচীকা;
ওখানে জীবন জ্যামিতির সুরে শেখা-
সঞ্চিত সুখে, বঞ্চনা ঢেকে রাখা।।

Tuesday, July 25, 2017

প্রশ্ন - ৩

সাঁঝের আলোয় তোমার চোখের তারায়
দেখেছিলাম আমার চোখের ছায়া,
সবাই হারায় আঁধারের আশকারায়
গ্রাস করে নেয় অন্ধ-রাতের মায়া।


ভালোবাসায় স্পর্শ করা আলো
জ্বলতো যে দীপ সেদিন চোখের কোণে,
সব কিছু যেই আধার হয়ে এলো-
সেও কি হারায় রাতের আচ্ছাদনে?

প্রশ্ন - ২

ক্লান্ত প্রাণের কল-কূজনের অশান্ত এই ধরায়,
ক্ষান্ত কেন দেবো, প্রেমের ফান্দে ধরা পড়ায়?

প্রশ্ন - ১

অন্ধ-প্রাণের আবর্জনায় রুদ্ধ কারাগারে
ব্যাকুল হয়ে ছুটলে তুমি কিসের অহংকারে?

বর্ষা যখন

বর্ষা নামে আকাশ জুড়ে,
বর্ষা-বাতাস ছোটে,
শান্ত-মধুর বর্ষা ঝুরে
ক্লান্ত ধরাতটে।
বর্ষা ভাসে গানে গানে
পাতায় কাপন জাগে
বর্ষা যখন মনের কোণে
তখন কেমন লাগে?

Friday, June 23, 2017

করুণা ও প্রেম



করুণার মতো প্রেম ছিলো তাই করুণা তোমার পাই নি,















দুয়ারে তোমার দাড়িয়ে থেকেছি হৃদয়ের দ্বারে যাই নি।

পত্র-ভূমিকা (পত্রোপন্যাসের শুরু)



ছন্দটা গোলমেলে,
বেশি খেলে পেট ফোলে,
বিবেচক ডেকে বলে "গ্যাস্ট্রিক";
তার চেয়ে গদ্যটা-
ভাবুকের বৈদ্য তা,
বাচালের প্রিয় হোম ডিস্ট্রিক্ট।
তাই ভাবি এইবার-
করে দেবো তোলপাড়,
লিখে এক পত্রের গদ্য;
মিথ্যের সত্যি সে,
ভালবাসা ভালবেসে-
রূপ নেবে পুরোই বিশুদ্ধ।।

Wednesday, June 21, 2017

  রূপ-শরাবী তৃপ্ত হবে এমন মদির রয় কোথা?
 
 

প্রেম-বেহুশির বিলাপ ছাড়া রোজ কেয়ামত অন্যথা,
 
 

যাক, জ্বলে যাক স্বর্গ নরক- ঈর্ষাতে আর তৃষ্ণাতে
  

তৃপ্ত হৃদয়- প্রেম জুয়াড়ির তপ্ত আঁখির রূপকথা।