প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রের একদিন মরে যেতে হয়,
হয় নাকি?
...জীবনানন্দ দাশ
…………………………………………
তারপর?
ধূসর মৃত্যু তারে ডেকেছিলো একদিন,
হিম আর কুয়াশার গাঢ় আচ্ছাদন
অমোঘ নিয়ম মেনে-
ঢেকে দিতে বিস্তৃতিতে হারানো প্রেমের
মতন!
চুপিসারে।
প্রশ্ন জেগেছে তারপরে-
যে প্রশ্ন প্রতিটি মানুষ আর মানুষীর
মনে ভর করে।
যে প্রশ্ন জেগে উঠে সব কোলাহল শেষ
হলে,
শিশিরে ভেজানো পাতা যে প্রশ্ন শেষ
ভ্রু-কুটি নিয়ে করে।
কী হয় এ প্রেম মুছে গেলে-
নক্ষত্রেরা যদি সব যায় মরে!
নৈশব্দ জেগে উঠে,
অশ্রুত সে নীরবতা জেগে উঠে মহাকাল
হয়ে,
জানায় উত্তর-
জীবন হয়নি শুরু মৃতের জগত থেকে আসবার
পর?
গোধূলির লালিমাতে সাজেনি সে আবার
প্রণয়ে!
‘ভালোবাসা’ হয়ে সে কি আবার ফেরেনি
তারপর?
ডা. শাহীন মাহমুদ
টাঙ্গাইল
21/01/2026

No comments:
Post a Comment