Showing posts with label প্যারোডি. Show all posts
Showing posts with label প্যারোডি. Show all posts

Tuesday, February 23, 2021

মাঝে মাঝে কেন টাকা পাই


 

মাঝে মাঝে কেন টাকা পাই-

চিরদিন কেন পাই না?

কেন মন হাসে, টাকার সুবাসে-

সে হাসি হারাতে চাই না।

 



মাসের শুরুতে, সুখেরও সুরতে-

বুকে আসো তুমি থাকিতে,

ক্ষণিকের পরে হয়ে যাও পর-

আগের মাসের বাকীতে।।

 

কি করিলে বলো পাইবো তোমারে,

থাকিবে ব্যাঙ্কে –লকারে,

কত কোঁথ দিলে থাকিবে এ ঘরে-

গহনা-গাট্টি প্রকারে!

 

ধারেতে, দেনাতে, চাওয়াতে, পাওয়াতে,

লেজে-গোবরে গেছে মিশিয়া-

আজি করি পণ, দেবো এ জীবন-

তোমারেই ভালোবাসিয়া।।

Sunday, August 19, 2018

বজ্জাত-গীতি















মোরা বাঁদরের মতো বজ্জাত
করি অবিরত মহা-উৎপাত
মোরা ঠেলা-গুতা-প্রুফ নির্ভয়
ছুটি দিক-দিগন্তে দিনরাত।

মোরা চিৎকারে করি তোলপাড়
আর কান্নায় সব জেরবার
মোরা বায়ুর সম, পিছলাতম
ধরতে গেলেই সংঘাত।

মোরা পাগলা বিলাই খ্যাচ খ্যাচ
খুলি কাছা যার পাই ঘ্যাচ ঘ্যাচ
ঘ্যাচ ঘ্যাচ ঘ্যাচ, খ্যাচ খ্যাচ খ্যাচ
খ্যাচ খ্যাচ খ্যাচ, ঘ্যাচ ঘ্যাচ।

মোরা ত্যাঁদরামি করি বাড়িতে
থামাথামি নেই কোন ঝাঁড়িতে
অন্যেরা সব শঙ্কায়-
কখন এগোবো, পদধূলি দেবো
করে শান্তির বানী উৎখাত।

মোল্লা, ও মোল্লা রে




















একটা সময় তোরে দ্বীনের কান্ডারি ভাবতাম
তোর কথাতেই ধর্ম চলে, এই কথা মানতাম
তোর মিষ্টি মধুর ওয়াজ শুইন্যা পড়ান জুড়াইতাম
তোরে একটু সেবা করার লোভে দাঁড়াইয়্যা থাকতাম।।

তোর দাড়িঁ, টুপি লেবাস দেইখ্যা মুগ্ধ হইয়্যা যাই
ভাবি তোর কাছে না থাকলে ধর্ম আর কোথাও নাই
আগে ভাবছি কত, ধর্মটা তোর ভালোবাসা রে
আজ দেখি তুই ধর্ম নিয়ে ব্যবসা ফাঁদিস রে।

ও মোল্লা, ও মোল্লা রে, তুই অপরাধী রে
আমার সহজ সরল ইসলামটারে দে ফিরাইয়্যা দে
এই ধর্ম নিয়্যা ব্যবসা করার অধিকার দিলো কে
মোল্লা, তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।

তোর হালাল-হারাম বয়ান শুইন্যা আফসোস লইতাম
তোর মতো পাক বান্দা যদি আরেকটা পাইতাম
ভাবছি যে তুই কষ্ট কইরা হালাল রুজি খাস
তুই ভালোবাসিস রাসুলরে আর আল্লাহরে ভয় পাস।। 

আজ কোরআন খুলে দেখি, এ দ্বীন সবার তরে দান
তাই সহজ সরল করে দিছেন আল্লাহ সুবাহান
তুই তাফসীরে আর মাসায়েলে, জটিল করে তায়
কস ধর্ম নিয়ে এখন নাকি ব্যবসা করা যায়।

ও মোল্লা, ও মোল্লা রে, তুই অপরাধী রে
আমার সহজ সরল ইসলামটারে দে ফিরাইয়্যা দে
এই ধর্ম নিয়্যা ব্যবসা করার অধিকার দিলো কে
মোল্লা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।

দ্বীনের বিনিময়কে হারাম করেছেন আল্লাহয়
আগুন খাওয়া বইল্যা দিলেন ধর্ম ব্যবসায়
তিনি নাপাক বলেন তারে যে নেয় ধর্মে বিনিময়
আজ, দেখছি সে কাজ হালাল বলে তোর ফতোয়ায় রয়।।

নামাজ, ওয়াজ, মুর্দা-দাফন, কোরআন খতমটায়
তোরে পয়সা দেয়া ছাড়া এখন সবাই নিরুপায়
রোজ হাশরের ভয় কি মনে একটা ফোঁটাও নাই
পয়সা দিয়্যা দোযখরে ক্যান করিস রে কামাই।

ও মোল্লা, ও মোল্লা রে, তুই অপরাধী রে
আমার সহজ সরল ইসলামটারে দে ফিরাইয়্যা দে
এই ধর্ম নিয়্যা ব্যবসা করার অধিকার দিলো কে
মোল্লা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।

Sunday, December 10, 2017

বিবাহিত

বিখ্যাত স্প্যানিশ গান “Despacito” এর নতুন লিরিক, সমস্ত আদর্শ বিবাহিতদের জন্য উৎসর্গীকৃত।
---------------------------------------









এ্যাই,
মরছি,
কিবায়?
অও…..অও নো………………অও নো………………অও
দিরিদদিরিদিদ দিদদিদদারি………………

মরছি, বিয়াটা করছি যেদিন, টুপ করে,
মরার উপর খাঁড়ার ঘা ছিলো ঐ।
Do wanna?.............
মরছি, কবুল বলছি যেই মুখ লাল করে,
ভাবি নাই সে রাতে বিলাই পামু কৈ।

Ooowh…………
তাই, বিবাহিত যেইখানে যত ভাই আমার,
বিপদে সব হাতে ধরে হও সোচ্চার,
আমাদের কথা একমাত্র বুঝবো আমরাই তো।

oo…..yeah
তাই, জীবনের মায়া আছে যেইখানে যার,
গ্লাস হাতে এসো তাই দাঁড়াই আবার,
প্রতি পেগে ঝাড়ি চলো মনের ঝাল আছে যত।

বুঝ পাইছি তো-
বিয়ার পরে পুরাদমে বুঝ পাইছি তো,
একা থাকা ছিলো ভালো, আগে শুনছি, মানিনিতো-
লেজের মধ্যে লাগে আগুন এইভাবে আগে জানিনিতো।
বুঝ পাইছি তো-
নাকে চোখে এইভাবে জল আগে আসেনিতো,
এত সোজা পথে আগে কভু হাঁটিনিতো,
এত বড় ফাঁড়া এটা আগে কখনোই ভাবিনিতো।
(বিয়া বিয়া বিয়া বিয়া বিয়া……………………)

সকালের ঘুম শেষ, বাসরের পর থেকে আমার,
ছুটাছুটি দশটা পাঁচটা, এটাই এখন জীবন আমার।
(জীবন আমার, জীবন তোমার, ভাইরে)
আদা, মরিচ, হলুদ, জিরা, আর এই সবজির বাজার,
অলিগলি ঘুরে ফিরি, রাজধানী এটাই এখন আমার।

যখন তখন কানে বাজে “চাল নাই,
বাঘা নামের কুত্তা তোমার ছাল নাই,
কেমন রান্দি বারি তোমার তাল নাই,
পকেটের তোর ফুটা আছে, তল নাই”।

হাতা খোন্তা, হাঁড়ি পাতিল সুরে বাঁজে- বাম বাম
কানের কাছে নাগাসাকি হিরোশিমা- বাম বাম
ভাড়া বাকি, বাড়িওয়ালা, দোরেই বসে বাহ রে
মাসকারা, আর শাড়ি, চুড়ি, বউয়ের নজর কাড়ে
দুনিয়াতে সবাই এখন আমায় ধরে ঝাড়ে
মনে হয় যে, ন্যাংটা হয়ে ছুটি পরপারে।

হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
ঘড়ি ধরে ধরে, বাসাতে আসি তো।
সোজা পথে হাঁটি
মনে মনে ফাটি
নিজের পেছনটাতে যখন নিজেই দিছি কাঠি।

হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
এটা ওটা নিয়ে, এখনও ফাসিতো।
কলুর বলদ হয়ে,
সবই গেছে সয়ে,
আমি করিনিতো বিয়ে; বিয়ে- করছে আমায় বিয়ে।
oo…..yeah

বুঝ পাইছি তো-
বিয়ার পরে পুরাদমে বুঝ পাইছি তো,
একা থাকা ছিলো ভালো, আগে শুনছি, মানিনিতো-
লেজের মধ্যে লাগে আগুন এইভাবে জানিনিতো।
বুঝ পাইছি তো-
নাকে চোখে এইভাবে জল আগে আসেনিতো,
এত সোজা পথে আগে কভু হাঁটিনিতো,
এত বড় ফাঁড়া এটা আগে কখনোই ভাবিনিতো।

তোমরা যারা ওয়েটিংয়ে, চোখে মুখে বুকে সুখের আগুন
‘কবে আইবো আমার পালা’ য়
জান নিয়ে ফুটো দ্রুত।
(দ্রুত দ্রুত, অতি দ্রুত, ভাইরে)
সাধের এক জীবনে বিয়া-ই হইলো শেষের ফাগুন,
এরপর এই মাইনক্যার চিপায়,
ক্যাঁক করার আগেই নিহত।

বুঝ পাইছি তো-
বিয়ার পরে পুরাদমে বুঝ পাইছি তো,
একা থাকা ছিলো ভালো, আগে শুনছি, মানিনিতো-
লেজের মধ্যে লাগে আগুন এইভাবে আগে জানিনিতো।
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
পদে পদে এখন, হচ্ছি শোষিত,
আয়নায় নিজেকে দেখে, আগে এত রাগিনিতো।
(রাগিনিতো, রাগিনিতো, ভাইরে)
হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
বেঁচে আছি তবু, মৃত ঘোষিত,
সত্যিকারে মরে গেলে, তবু কোথাও স্টপেজ হইতো।
বুঝ পাইছি তো…………….

হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
বেঁচে আছি তবু, মৃত ঘোষিত।
হেই হেই হেই হেই………………

হাসি তো, কাশি তো,
ভালোও বাসিতো,
বেঁচে আছি তবু, মৃত ঘোষিত।

হেই হেই হেই হেই………………….