Wednesday, January 21, 2026

তারপর?

প্রেম ধীরে মুছে যায়,

নক্ষত্রের একদিন মরে যেতে হয়,

হয় নাকি?

...জীবনানন্দ দাশ

…………………………………………

তারপর?

 





ধূসর মৃত্যু তারে ডেকেছিলো একদিন,

হিম আর কুয়াশার গাঢ় আচ্ছাদন

অমোঘ নিয়ম মেনে-

ঢেকে দিতে বিস্তৃতিতে হারানো প্রেমের মতন!

চুপিসারে।

 

প্রশ্ন জেগেছে তারপরে-

যে প্রশ্ন প্রতিটি মানুষ আর মানুষীর মনে ভর করে।

যে প্রশ্ন জেগে উঠে সব কোলাহল শেষ হলে,

শিশিরে ভেজানো পাতা যে প্রশ্ন শেষ ভ্রু-কুটি নিয়ে করে।

কী হয় এ প্রেম মুছে গেলে-

নক্ষত্রেরা যদি সব যায় মরে!

 

নৈশব্দ জেগে উঠে,

অশ্রুত সে নীরবতা জেগে উঠে মহাকাল হয়ে,

জানায় উত্তর-

জীবন হয়নি শুরু মৃতের জগত থেকে আসবার পর?

গোধূলির লালিমাতে সাজেনি সে আবার প্রণয়ে!

‘ভালোবাসা’ হয়ে সে কি আবার ফেরেনি তারপর?

 

ডা. শাহীন মাহমুদ

টাঙ্গাইল

21/01/2026

The Silent Wayfarer

I gazed around,

Yearning to see the world's expanse—mountains, rivers, the sea!

I longed to create, to paint, to shape,

I wished to immerse myself in the essence of creation,

Filled to the brim with the tide of expectations.

 






But I forgot the one to whom these sights were meant—

My fellow traveller, walking beside me,

With empty hands and weary feet,

Who knows the call of this path,

Who understands where it begins and where it ends,

When the momentum of this journey shall cease.

 

In the fleeting currents of time, this night,

The one who seeks shelter near me,

Is none but the companion who walks beside.

 

Dr. Shaheen Mahmud

20/01/2026

Tangail

Saturday, January 3, 2026

The Silent Canvas

I brought him

an infinity of words—

not as gifts,

but as burdens.


I brought constellations of meaning,

like stars that burn unseen,

countless skeletal lines of images

embedded deep

in the black marrow of language.


His starving mind lunged forward

to possess them.

He took a scalpel to words,

cut them open,

peeled their silence apart,

determined to steal

Every hidden frame they held.


Insatiable—

He demanded more.


He wanted infinity

resting like a crown

upon his skull.


Lost inside a grotesque tangle of language,

His mind began to tremble.

He begged for terminology.

He trusted nothing naked,

nothing simple.


He required compound words—

engineered,

polished,

comfortably familiar with their luxury.


He wanted names—

So he could believe

that something new had been created,

that the neurons of the brain

had bloomed in borrowed colours.


And I gave him what he asked for!

The words,

the images,

slipped away on their own terms,

vanishing behind the shelter

of known names—

where meaning goes

to disappear.


Dr. Shaheen Mahmud

03/01/2026

 

 

 

Tuesday, December 30, 2025

আমি শিখলাম

আমি শয়তানের ভাষাকে শিখলাম,

কথা বললাম অনবরত,

বক্তৃতা দিলাম, 

উপহার দিলাম নিখুঁত সাহিত্য;

 

একদিন দেখলাম -

ভাষার বাণীগুলো পচে যায়;

হয়ে যায় শীতের হিমেলে কিছু -

পড়ে থাকা মাছের কাটার মতো মৃত

 

আমি দেখলাম নীরবতা!

 

আমি দেখলাম, আরো এক ভাষা আছে-

শিশিরে বা বৃষ্টিতে ভেজা ভেজা পাতাগুলি,

যে ভাষায় সালাম জানায়

 

দেখলাম মানুষেরা কথা যত বলে-

যুগে যুগে জমা সেই কোলাহল - আরো কিছু বলে!

এক রাশ উচ্ছলতার রঙে 

বাণীগুলো বেঁচে থাকে আমারই মতন


.

I LEARNED!

 

I learned the language of the devil,

spoke it without pause,

delivered speeches,

offered gifts of flawless literature.

 

One day I saw—

The utterances of that language decay;

they turn into something winter-cold,

dead like fishbones

left abandoned on frozen ground.

 

Then I saw silence!

 

I saw—there is another language:

dew-damp, rain-soaked leaves,

a language that offers salam,

a wordless greeting.

 

I saw that the more people speak,

the more the accumulated noise of ages

speaks something else entirely.

 

In a surge of vibrant colours,

the utterances remain alive here—

alive,

like me.

Thursday, December 11, 2025

শরাবীর প্রলাপ

 পানশালাতে সুর সাকী মাতাল হয়ে টলছে জোর,

শরাবীটাও বকছে প্রলাপ রাতের শেষে দেখতে ভোর,

বেখুদীর এই পানশালাতেই রশ্মি সবার আগে ধায়,

এই কথা কী ভুলেই গেছে মত্ত প্রলয় সুধার চোর















In this tavern,

The melody and the cupbearer stumble intoxicated,
The drunkard babbles deliriously,
As dawn is seen at the end of the night.
In this state of oblivion,

The ray of light runs ahead of everyone,
Has the thief of the intoxicating nectar forgotten this very thing?

Saturday, December 30, 2023

তেমন করে...

 প্রেমের পদ্য লিখবো বলে বলেছিলাম,

দুই রঙে দুই পদ্ম দিয়ে ঋণ শোধালাম 🙂
.........................................................



যেমন করে রাতের আকাশ পেখম মেলে,
যেমন করে তারারা গায় সময় ভুলে,
যেমন করে ভোরের আলোয় সুর মিলে যায়,
হঠাৎ করে জাগতে থাকা পূবের হাওয়ায়।
তেমনি করেই তুমি জাগো মনে আমার,
পথ মেলে দাও -সুযোগ পেয়ে পথ হারাবার।



যেমন করে পলাশ ফোঁটে রাঙাতে বন,
যেমন করে ছুটতে থাকে মেঘের প্লাবন,
যেমন করে জোৎস্না ছোটে পাতার গায়ে-
আল্পনাতে পিকাসোকে মুষড়ে দিয়ে,
তুমিও ছুটো ভাবনাটাতে ঘূর্ণি তুলে,
তুমিও ছুটো আমায় ভালোবাসবে বলে।
.
বৃষ্টি যেমন মল্লারে তার তান গেয়ে যায়,
কোমল রেখাব ভৈরবীতে ভোরের ছায়ায়,
যেমন করে জে. সিং গলায় গজল টেনে,
নিয়ে যাবার পণ করে এক অন্যখানে।
তেমনি করে আমায় তুমি হঠাৎ করে,
যাও নিয়ে ঠিক পথ হারাবার পথটি ধরে।
.
নিয়ম ভেঙে, নিয়মগুলো দাও ভুলিয়ে-
ঘুঙুর বাজুক শেকল পড়া রিক্ত পায়ে,
যেমন বাজে রাপসোডি, তার নিজের মতো-
সুর গড়েছে; সুরের নিয়ম ভাঙ্গার ছুঁতো।
তেমনি তোমার আমার দ্বিধা ভাঙতে চেয়ে,
নিয়ম ভাঙার হাসি ফোটাও, মিষ্টি মেয়ে।
.
কবি যেমন ছন্দ খোঁজে রাতের ট্রেনে,
পদ্যটাতে পদ্ম ফোঁটায় শব্দ বুনে,
যেমন করে নীরবতার চাদর পেয়ে,
জোনাকি তার ছন্দ সাজায় রাতের গায়ে,
তেমনি করেই ছন্দ তোমার উঠুক জেগে,
আমার মনে তোমার চলার শব্দ লেগে।
.
নাহয় তাকাও শিশির ভেঁজা ঘাসের বনে,
রংধনুকে সাজায় সে কোন প্রেমের টানে।
কিংবা দেখো সাঁজের মেঘের আল্পনাটা,
লাল-সিদূরের আবছায়াতেই কাব্যছটা,
হাতটা ধরো এসব কিছু আঁকবে বলে-
আমার মনে; তোমার আসার সময় হলে।
.
কিংবা যেমন কিশোর মনে স্বপ্ন ভাসে,
অসম্ভবের গল্প বাঁচে যার আকাশে;
যেখানে সব হিসেব-নিকেশ ছুটিতে যায়,
অবুঝপণার জেদ মেশানো যাদুর ছোঁয়ায়।
তেমন করে রাত্রি দিনের কাব্য নিয়ে,
দাও তুমি সব রুক্ষ পথের দিক ভুলিয়ে।
.
আমার দু'চোখ চোখ-মেলেছে ক্লান্তি ভুলে,
কেবল তোমার চোখ দু'টিকে দেখবে বলে।
দেখবে যেমন সময় দেখে জীবন-ধারা,
অনন্ত সেই দেখাতে নেই কোনোই তাড়া।
তোমার দু'চোখ যাবে কবে আমায় ছুঁয়ে,
রাত্রি জাগে সেই প্রহরের তৃষ্ণা নিয়ে।
.
ডা. শাহীন মাহমুদ,
২৮/১২/২০২৩ ইং, রাত ২ঃ৩০ টা,
খুলনাগামী ট্রেনে

পথের অংক





চলছো তুমি তোমার মতো, আমিও আমার পথে-
জীবন চলে স্রোতের মতো নিজের ধারাপাতে।
সকাল আসে, রাত্রি নামে - ফের সকালের আলো,
একই নিয়ম, সময় কাটে মন্দ কিবা ভালো।
কেবল কিছু স্মৃতি খেলে বিস্মৃতিটার সাথে,
চলছো তুমি তোমার মতো, আমিও আমার পথে।




নামছে শীতের কুয়াশারা ফিরতে চাওয়ার ছলে,
মাটিকে সে চায় ছুঁতে স্রেফ বাসবে ভালো বলে।
রাতের আকাশ ফোঁটায় তারা- জ্বলে উঠার আশায়,
যেমন বাঁচে আশার আলো সকল সর্বনাশায়;
যেমন বাঁচে একরোখা প্রেম- কেবল নিজের মতে,
তবুও যাও তোমার মতো, আমি আমার পথে।

বেপরোয়া চাওয়ারা সব- ঢেউ তোলে মগজে,
হয়তো তারা এমনই হয়, এমন করেই বাজে,
এমন করেই হয়তো তারা সমান্তরাল রেখায়-
পথ দু'টোকে এক হতে- এক আজব গণিতকে চায়।
কিন্তু থাকেই অমিল- চাওয়া-পাওয়ার জ্যামিতিতে,
যেমন তুমি তোমার পথে, আমি আমার মতে।

হয়তো যেমন পিদীম জ্বলে, আঁধারকে না মেনে,
যেমন করে বাঁচতে চাওয়া- কারণটা না জেনে,
যেমন করে ভালোবাসার মৃত্যু হলেও, সেঁধে-
পুনর্জন্ম নেবেই নেবে নাছোড়বান্দা জেদে।
সেই জেদটাই কেবল থাকুক- বিস্মরণের স্রোতে,
তুমি চলো তোমার দিনে, আমি আমার রাতে।

ডা. শাহীন মাহমুদ,
২৮/১২/২০২৩ ইং, রাত ১টা।
খুলনাগামী ট্রেনে।