আমি শয়তানের ভাষাকে শিখলাম,
কথা বললাম অনবরত,
বক্তৃতা দিলাম,
উপহার দিলাম নিখুঁত সাহিত্য;
একদিন দেখলাম -
এ ভাষার বাণীগুলো পচে যায়;
হয়ে যায় শীতের হিমেলে কিছু -
পড়ে থাকা মাছের কাটার মতো মৃত।
আমি দেখলাম নীরবতা!
আমি দেখলাম, আরো এক ভাষা আছে-
শিশিরে বা বৃষ্টিতে ভেজা ভেজা পাতাগুলি,
যে ভাষায় সালাম জানায়।
দেখলাম মানুষেরা কথা যত বলে-
যুগে যুগে জমা সেই কোলাহল - আরো কিছু বলে!
এক রাশ উচ্ছলতার রঙে
বাণীগুলো বেঁচে থাকে আমারই মতন।
.
I LEARNED!
I learned
the language of the devil,
spoke it
without pause,
delivered
speeches,
offered
gifts of flawless literature.
One day I
saw—
The
utterances of that language decay;
they turn
into something winter-cold,
dead like
fishbones
left
abandoned on frozen ground.
Then I
saw silence!
I
saw—there is another language:
dew-damp,
rain-soaked leaves,
a
language that offers salam,
a
wordless greeting.
I saw
that the more people speak,
the more
the accumulated noise of ages
speaks
something else entirely.
In a
surge of vibrant colours,
the
utterances remain alive here—
alive,
like me.
